ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৯ মে ২০২৩ ০৫:২৭



হোয়াটসঅ্যাপের চ্যাট বা বার্তা গোপন রাখতে যা করবেন (ভিডিও)

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৯ মে ২০২৩ ০৫:২৭


ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপে চ্যাট বা বার্তা গোপন রাখতে ‘লক চ্যাট’ সুবিধা নিয়ে এসেছে এর মালিকানা প্রতিষ্ঠান মেটা। এর ফলে হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো একটি পাসওয়ার্ডের মাধ্যমে বিশেষ ফোল্ডারে সংরক্ষিত থাকবে। ব্যবহারকারীরা কোনো চ্যাট লক করলে তা আর কেউ দেখতে পারবেন না। ব্যবহারকারীরা যেসব চ্যাট সুরক্ষিত রাখতে চান সেগুলো সিলেক্ট করে লক করে রাখতে পারেন।

মূলত, পাসওয়ার্ড বা বায়োমেট্রিক্সের মাধ্যমে হোয়াটসঅ্যাপে চ্যাট লক করা যাবে। এমনকি লক করা চ্যাটে মেসেজ এলেও নোটিফিকেশন দেখাবে না ফোনে। আর এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপটি সর্বশেষ বা লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে। তারপর হোয়াটসঅ্যাপ ওপেন করে যেই চ্যাট লক করতে চান সেখানে ট্যাপ করুন। তারপর একটি লক অপশন আসবে সেটা সিলেক্ট করে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখতে পারবেন।

ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটেও এই ফিচারের সুবিধা তোলা যাবে। হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে ইতোমধ্যেই চালু হয়েছে মেসেজ এডিটের এই সুবিধা। পরবর্তী প্রাইভেসি আপডেটের মাধ্যমে এই ফিচারটি সবার অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছে সংস্থা।

এমএইচ/এইচআই