নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১১ জুন ২০২৩ ০৮:০২
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
লবণাক্ত
জমিতে বিদেশি জাতের আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পটুয়াখালীর মো. জাহাঙ্গীর। তিনি
জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মুসল্লিয়াবাদ গ্রামে ৬ একর জমিতে ১৫ থেকে
১৬ প্রজাতির আমগাছ লাগিয়েছেন। শখের বাগান এখন স্বপ্ন দেখাতে শুরু করেছে তার। আমগাছে
থোকায় থোকায় ঝুলছে বিভিন্ন রঙ-বেরঙের আম। আমের ভারে নুয়ে পড়ছে গাছের ডালপালা।
পেশায় একজন
পুস্তক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর। তিনি জানান, বিগত বছরগুলোর তুলনায় এ বছর ফলনও বেশ বেড়েছে।
৫০০ গাছে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০০ মণ। বেশির ভাগ আম বিক্রি
হচ্ছে স্থানীয় বাজারে। বরিশালসহ দেশের বেশকিছু অঞ্চলেও যাচ্ছে তার আম।
মাঝেমধ্যে
কোনো রোগবালাই দেখা দিলে কৃষি অফিসে যোগাযোগ করেন। তাদের পরামর্শ অনুযায়ী গাছের পরিচর্যা
করছেন।
তার এই বাগান
দেখে কলাপাড়ায় বাণিজ্যিকভাবে আমের বাগান বাড়ছে। সঠিকভাবে পরিচর্যা করতে পারলে এ অঞ্চলে
আমের বাগানের সম্ভাবনা খুবই উজ্জ্বল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেডএস/