নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৪ জুন ২০২৩ ০৫:২৭
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজার সংলগ্ন
বেলুয়া নদীতে নৌকায় বসে হাট। নৌকায় নৌকায় চলে শাকসবজির কেনাবেচা। ভোরের আলো ফোটার সাথে
সাথে শুরু হওয়া হাট দুপুরের আগেই আবার ভেঙে যায়। সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বসে এই
ভাসমান হাট।
নাজিরপুর উপজেলা সদর থেকে ১৮ কিলেমিটার দূরে বেলুয়া
নদী। বিগত ৬৫ বছর ধরে স্থানীয় ২০ থেকে ২৫ গ্রামের কৃষকরা ক্ষেতের সবজি, ধান ও চাল কেনাবেচা
করছেন এ হাটে। ছোট ছোট ডিঙি নৌকায় কৃষক সবজি নিয়ে হাটে যাচ্ছেন। সকাল ৭টার মধ্যে হাট
সরগরম হয়ে ওঠে।
হাটে নানা জাতের শাকসবজি নিয়ে কৃষকরা ব্যবসায়ীদের
সঙ্গে দর হাঁকছেন। সবজির পাশাপাশি হাটে বিক্রি হয় শাকসবজি ও ফুলের চারা। এখান থেকে
কৃষিপণ্য কিনে পাইকাররা রাজধানী ঢাকাসহ আশপাশের জেলা, উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি
করেন।
হাটে সাত-আট লাখ টাকার সবজি কেনাবেচা হয়। স্থানীয়
প্রবীণ ব্যবসায়ীরা জানান, পঞ্চাশের দশকের শুরুতে মুগারঝোর গ্রামের সেকান্দার আলী সরদার,
প্রয়াত কেরামত আলী, দলিল উদ্দিন সরদার ও আবুল কাশেম তালুকদার বৈঠাকাটা বাজার প্রতিষ্ঠা
করেন।
জেডএস/