নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৫ জুন ২০২৩ ০২:০৬



ইয়াকুব ও ইসমাইল বিদ্রুপ উপেক্ষা করে সফল খামারি

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৫ জুন ২০২৩ ০২:০৬


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

গত কয়েক বছরে দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অসংখ্য গরুর খামার। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসেবে মতে, বাংলাদেশে এখন প্রায় সাত লাখ খামার রয়েছে। খামার তৈরির এ পেশায় যুক্ত হয়েছেন শিক্ষিত তরুণরাও।

‘সবুজ বাংলা অ্যাগ্রো’, রাজধানীর মান্ডার ঝিলপাড় এলাকায় গড়ে উঠেছে এ গরুর খামারটি। ২০২০ সালে ইয়াকুব রিফাত ও তার ভাই ইসমাইল রাদিফ মিলে এ খামারটি গড়ে তোলেন। মাত্র ১৫টি গরু দিয়ে যাত্রা শুরু হলেও তিন বছরেই সেখানে এখন রয়েছে শতাধিক গরু।

ইয়াকুব রিফাত এবং ইসমাইল রাদিফ দুজনই আলাদা দুটি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন। পরে ইয়াকুব রিফাত পাড়ি জমান ইতালিতে। সেখান থেকেই স্বপ্ন জাগে গরুর খামার তৈরির। সেখানে থাকা অবস্থায় ভাই ইসমাইলের সহায়তায় গড়ে তোলেন ‘সবুজ বাংলা অ্যাগ্রো’।

জেডএস/এইচআই