নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৬ জুন ২০২৩ ০১:৪০
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
ঈদুল আজহাকে
সামনে রেখে জমে উঠেছে রাজধানীর কমলাপুরের পশুর হাট। কমলাপুর টিটিপাড়া, মুগদা স্টেডিয়ামসংলগ্ন খালি জায়গা, গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ ও দেওয়ানবাগ দরবার শরিফের
সামনের রাস্তাসহ আশপাশের ফাঁকা সড়কজুড়ে বেঁধে রাখা হয়েছে সারি সারি গরু।
হাটে গিয়ে
দেখা মিলল, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে আসছেন বিক্রেতারা। খুলনা
থেকে ডন নামে প্রায় ৪৫ মণ ওজনের একটি গরু নিয়ে আসছেন এক ব্যাপারী।
হাটসংশ্লিষ্ট
কর্মকর্তারা জানিয়েছেন, হাটের নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পুলিশ
ও র্যাবের টহল থাকবে। আর জাল নোট পরীক্ষার জন্য বিভিন্ন ব্যাংকের উদ্যোগে থাকবে
বিশেষ ব্যবস্থা।
এদিকে জমে
উঠেছে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলী হাট। ব্যাপারীদের হাঁকডাকে মুখর হাট। গরুর
দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
জেডএস/