নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৭ জুন ২০২৩ ০১:৩৪



জমজমাট শার্শার সাতমাইল পশুর হাট

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৭ জুন ২০২৩ ০১:৩৪


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

আর মাত্র একদিন পরই পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে জমে উঠেছে যশোরের শার্শা উপজেলার সাতমাইল কোরবানির পশুর হাট। বিভিন্ন জাতের দেশি গরু, ছাগল ও মহিষের বাজার পরিপূর্ণ।

ভারতীয় গরু না আসায় গত বছরের ন্যায় এবারও সাতমাইল পশু হাটে দেশীয় গরুর ব্যাপক আমদানি হয়েছে। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এ বাজার থেকে গরু যায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরে।

দূর-দূরান্ত থেকে গরু হাটে নিয়ে এসেছেন ব্যাপারী ও খামারিরা। আর ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন। পছন্দ মিলে গেলে কিনে নিচ্ছেন। নানা ধরনের সুবিধার কথা বলে হাটে হাসিলের বিষয়টি তুলে ধরছেন ইজারাদাররা।

অন্যদিকে হাটে সুশৃঙ্খলভাবে যেন মানুষ পশু কেনাবেচা করতে পারে সেই বিষয়ে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানায় উপজেলা প্রশাসন।

জেডএস/এইচআই