ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৭ জুন ২০২৩ ০৩:১১



রাজধানী ছেড়ে বাড়ি ফিরছে মানুষ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৭ জুন ২০২৩ ০৩:১১


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

দড়জায় কড়া নাড়ছে ঈদ। ঈদকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। অথচ এই সময় একটু অস্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলা হচ্ছে, ঢাকাসহ দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আকাশেও রয়েছে মেঘের বিচরণ।

সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এতে ঈদের বাড়ি পথে রওনা হওয়া লোকজনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাজধানীর গাবতলী, মহাখালি, সায়েদাবাদ ও কমলাপুরে এমন চিত্র দেখা গেছে। বাসস্ট্যান্ডগুলোতে তেমন ভীর েদেখা না গেলেও কমলাপুরে রয়েছে যাত্রী চাপ।

আবাহওয়া খারাপ হলেও এরমধ্যেই কিনতে হবে কোরবানির পশু। কারণ সহসাই মিলছে না স্বস্তি। এমন অবস্থা থাকবে আরও দু এক দিন।

এদিকে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতে প্রস্তত পাটুরিয়া-দৌলতদিয়া ফেরী ঘাট। ঘাটে এখনও পর্যন্ত তেমন জ্যাম নেই। তবে সাভার ও নবীনগরে থেমে থেমে চলছে যানবাহন।


জেডএস/