নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৪ জুলাই ২০২৩ ০৮:০৮
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
সবুজের সমারোহে
পরিপূর্ণ চায়ের দেশ মৌলভীবাজার। এখানকার বহু দর্শনীয় স্থানে সারাবছরই ভিড় করেন দেশের
বিভিন্ন স্থানের পর্যটকরা। আর কোনো উৎসব বা দীর্ঘ ছুটিতে রীতিমত ঢল নামে পর্যটকদের।
তবে এবার ঈদের দিন থেকে গত ৪ দিন টানা বৃষ্টি থাকার কারণে দূরদূরান্তের পর্যটক কম। তবে স্থানীয় পর্যটক অনেক। শ্রীমঙ্গল,
কমলগঞ্জ, মৌলভীবাজারে বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।
ঈদের পরের
দিন শ্রীমঙ্গলের হাইল, হাওর, বাইক্কা বিল, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র, বধ্য ভূমি,
ও শ্রীমঙ্গল ও কমলগঞ্জের লাউয়াছড়া, মাধবপুর লেইক ও কয়েকটি চা-বাগানসহ জেলার পর্যটন
কেন্দ্রগুলোতে দর্শনার্থীর দেখা মেলে। সোমবার বিকালে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের
শিশুদের আনন্দ করতে দেখা যায়।
পর্যটন সংশ্লিষ্টরা
বলছেন, বৈরী আবহাওয়ার ফলে আশানুরূপ সাড়া নেই পর্যটকদের। তাদের দাবি, গত মাসে প্রথমে
প্রচণ্ড তাপদাহ পরে অতি বৃষ্টিপাতের কারণে বেড়াতে আসতে নিরুৎসাহিত হচ্ছেন অনেকেই।
জেডএস/