ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১২ জুলাই ২০২৩ ০৯:৫১
বিএনপির
অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের
সড়কে শান্তি সমাবেশ করেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকাল থেকেই ব্যানার–ফেস্টুন নিয়ে ঢাকা মহানগর
উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দিতে থাকেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।
সমাবেশের
সময় ৩টায় থাকলেও দুপুর ২টার মধ্যেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগর শাখার
নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন। রাজধানীর আশপাশের উপজেলাগুলো থেকেও স্থানীয় শীর্ষ
নেতারা নেতাকর্মীদের নিয়ে সমাবেশে আসেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মতে, কয়েক
লাখ নেতাকর্মী শান্তি সমাবেশে যোগ দিয়েছেন।
পরে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য দেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় তিনি সাফ জানিয়ে দেন, শেখ হাসিনার অধীনেই দ্বাদশ সংসদ নির্বাচন হবে। বলেন, বিএনপির
এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আর আমাদের দফাও একটা। তা হলো শেখ হাসিনা ছাড়া কোনো
নির্বাচন নয়।
সেতুমন্ত্রী
বলেন, আমাদের এক দফা- সংবিধান সম্মত নির্বাচন। কোনো বাধা দেব না। কাউকে আক্রমণ করতে
যাব না।
বিএনপি অনেক
চেষ্টা করেছে। অনেক লোক আনার চেষ্টা করেছে। ডিসেম্বরের স্বপ্ন গোপীবাগে গরুর হাটের
গিয়ে মারা গেছে। আরেকটা স্বপ্ন দেখেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত নয়াপল্টনে কাদা পানিতে
আটকে গেছে বলেও মন্তব্য করেন, ওবায়দুল কাদের।
জেডএস/