নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৩ জুলাই ২০২৩ ০৬:১৫



ভোক্তা অধিকারের অভিযানে ২ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৩ জুলাই ২০২৩ ০৬:১৫


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।  এসময় ফার্মেসি ও সার, তেল, মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে তদারকি চালানো হয়।

অভিযানের এক পর্যায়ে একটি ফার্মেসিতে ভালো ঔষধের প্যাকেটে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এছাড়া বিক্রয়ের উদ্দেশ্যে সেলফে ও ফ্রিজে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই অপরাধ ও ধারায় অপর একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

জেডএস/