নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৬ জুলাই ২০২৩ ০৬:০৬



দিনাজপুরে আনারস চাষ করে সফল বাবলু

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৬ জুলাই ২০২৩ ০৬:০৬


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

ধানের জেলা কিংবা খ্যাদ্য ভান্ডার খ্যাত দিনাজপুরে কৃষিতে যোগ হচ্ছে নতুন মাত্রা। আনারস চাষ করে সফল হওয়ার স্বপ্ন দেখছেন জেলার ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামের সৌখিন চাষি নূরুননবী আশিকি বাবলু।

ফুলবাড়ী শহর থেকে ২/৩ কিলোমিটার পাকা রাস্তা ধরে এগুলেই সড়কের পাশে চারিদিকে সবুজ বাগান, প্রতিটি গাছে ধরে আছে বড় বড় আনারস। স্থানীয়রা বলছেন, এই আনারস খেতে অনেক স্বাদ কোনো আনারসের চেয়ে কম নয়। বেশ রসালো বলছেন অনেকে।

নূরুননবী আশিকি বাবলু ২০২০ সালে টাঙ্গাইলের মধুপুর বেড়াতে যান। সেখানে প্রচুর আনারস চাষ দেখে, তারও ইচ্ছে হয় আনারষ চাষের। হয়। বাড়িতে এসেই তার জমির মাটির গুণাগুণ নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেন ফুলবাড়ীতে আনারস চাষ করবেন।

সাড়ে ৪ বিঘা অনাবাদি জমি প্রস্তুত করে টাঙ্গাইলের মধুপুর থেকে ‘ক্যালেঙ্গা’ জাতের সাড়ে ২২ হাজার চারা কিনে এনে ২০২১ সালের নভেম্বর মাসে রোপন করেন। বর্তমানে তার আনারস বাগান ফলে ভরে গেছে।

নূরুননবী আশিকি বাবলু জানান, নতুন এই ফসল চাষ করতে গিয়ে প্রথম অবস্থায় অনেকেই বলেছেন, এই মাটিতে আনরস হবে না। কিন্তু তিনি চেষ্টা করে সফল হয়েছেন। তবে প্রথম অবস্থায় আনরস রোপন করতে গিয়ে তার খরচ কিছু বেশী লেগেছে। তবে ফলন ভালো হওয়ায় এখন বেশ আশাবাদী তিনি।

আনারস স্বল্প পরিসরে বাজারজাতের চেষ্টা করলেও পুরোপুরি কর্তন ও বাজারজাত শুরু করবেন আরও এক থেকে দেড় মাস পর। দেড় একর জমিতে আনারস চাষ করতে প্রায় পৌনে দুই লাখ টাকা খরচ হয়ে গেছে। সঠিক বাজর মূল্য পেলে ৯ লাখ টাকার আনারস বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। একইসাথে তার রোপিত আনারস ক্ষেত থেকেই ৩০ হাজারের অধিক চারা পাওয়া যাবে। আগামীতে আরও বেশী জমিতে আনারস চাষ বৃদ্ধি করে চাষ করার ইচ্ছে আছে বলেও তিনি জানান।

বিষয়টি নিয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান বলেন, আনারস চাষ নিঃশন্দেহে একটি ভাল উদ্যোগ। তার আনারস ক্ষেতের কোন ধরনের সমস্যা হলে কৃষি দপ্তর থেকে প্রয়োজনী সহযোগীতা প্রদান করা হচ্ছে। আনারস চাষ জেলায় কৃষিতে যোগ হচ্ছে নতুন মাত্রা। এঅঞ্চলের কৃষিতে নতুন অর্থকরি ফসল হিসেবে আনারসের খ্যাতি ছড়িয়ে পড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।