নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ জুলাই ২০২৩ ০৯:৩৭



জয়যাত্রা নয়, এটা বিএনপির পতনযাত্রা : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ জুলাই ২০২৩ ০৯:৩৭


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

সরকারের পদত্যাগ দাবিতে পদযাত্রা কর্মসূচি করেছে বিএনপি। তাদের সেই পদযাত্রাকে পরাজয় যাত্রা বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারা এলো, চলে গেলো। বিএনপিকে দিয়ে গেল একটা ঘোড়ার ডিম।

বিকাল ৩টা ৪০ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই ব্যানার, ফেস্টুনসহ নেতাকর্মীরা সমাবেশস্থলে হাজির হন।

পরে শোভাযাত্রাটি রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমণ্ডি ৩২ নাম্বারে গিয়ে শেষ হয়।

জেডএস/