ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২২ জুলাই ২০২৩ ০৪:৫৯



ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পুকুরে, নি-হ-ত ১৭

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২২ জুলাই ২০২৩ ০৪:৫৯


ছবি : সংগৃহীত

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে অন্তত ১৭ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও তিন শিশু রয়েছে। আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা গুরুতর।

সকালে বাসার স্মৃতি নামের বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাস চালক। এতে, পুকুরে পড়ে যায় বাসটি।

দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধার অভিযানে নেমে পড়েন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। আশঙ্কা করা হচ্ছে, বাসের মধ্যে আরও লাশ থাকতে পারে। কারণ গাড়িতে অনেক মানুষ দাড়ানো অবস্থায় ছিলো।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দীন মোহাম্মদ জানিয়েছেন, এখন পর্যন্ত ১৭ জনের লাশ হাসপাতালের মর্গে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ঝালকাঠি ও রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেডএস/