নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০১ আগস্ট ২০২৩ ০৫:৩৭
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
শিম প্রোটিন
সমৃদ্ধ সবজি। এর বিচিও সবজি হিসেবে খাওয়া হয়। এর চাষাবাদও বেশ সহজ। জমি ছাড়াও রাস্তার
ধারে, পথের আলে, ঘরের চালে, গাছেও ফলানো যায় শিম। কোন শিম বিশেষ মৌসুমে হলেও মৌলভীবাজার
জেলার শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের ডেংগার বন গ্রামের কৃষকরা ১২ মাসি শিমের চাষ করছেন।
এতে তারা ভালো লাভবান হচ্ছেন বলে জানালেন।
গ্রামের
প্রায় ২৫ জন কৃষক নিজেদের ৩০ বিঘা জমিতে এই সবজি চাষ করেছেন। এ থেকে নিজেরা যেমন আয়
করছেন, তেমনি তাদের জমিতে কাজ করে অনেকেই দৈনিক মজুরি পেয়ে সংসার চালাচ্ছেন।
উপজেলা কৃষি
অফিস থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিকৃবি ১ বিজ বিনামূল্যে পাওয়ার পর গ্রামের আহসান
হাবিব নিজ আঙ্গিনায় চাষ শুরু করেন।
তার থেকে
বিজ নিয়ে এখন পুরো গ্রামেই ছড়িয়ে পড়েছে। কম খরচে বেশী লাভ হওয়ায় গ্রামের মানুষ এখন
ছুটছেন সীম চাষের দিকে।
কৃষক আহসাব
হাবিব বলেন, প্রথমে এক বিঘা জমিতে চাষ করি। লাভবান হওয়ায়, এখন তিন বিঘা জমিতে লাগিয়ে
ভালো ফলন পাচ্ছি। এরইমধ্যে আড়াই হতে ৩ লক্ষ টাকার সীম বাজারে বিক্রি করেছেন বলে জানান।
জেডএস/