ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১০ আগস্ট ২০২৩ ০২:২০
ছবি : সংগৃহীত
ফেসবুক সম্প্রতি
মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে এসএমএস পাঠানো ও গ্রহণ করার সুবিধা বন্ধ করতে যাচ্ছে বলে
জানিয়েছে প্রযুক্তি বিষয় সাইট গিজচায়না।
মূলত মেসেঞ্জার
ইনস্টল করার পর কিছু বিষয়ের অনুমতি দিলেই সেখানে সেলফোনের এসএমএসও চলে আসত। এখান থেকে
বার্তাও পাঠানো যেত। অনেকের কাছে এই ফিচার ভালো আবার অনেকের কাছে বিরক্তিকর। ২০১৬ সালে
ফিচারটি প্রকাশ্যে আসে। এই ফিচারের যে খুব ব্যবহার হয়েছে তাও নয়।
এ কারণে
বর্তমানে ফেসবুক ফিচারটি সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফেসবুকের হেল্প সেন্টার পেজে
বিষয়টি পোস্ট করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের আসন্ন পরিবর্তনের বিষয়ে জানানো
হচ্ছে। ২৮ সেপ্টেম্বর থেকে যেসব ব্যবহারকারী ডিফল্ট মেসেজিং অ্যাপ হিসেবে মেসেঞ্জার
ব্যবহার করে আসছিলেন তারা আর বার্তা পাঠাতে ও গ্রহণ করতে পারবেন না।
এর বিপরীতে
ফেসবুক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গুগল মেসেজসহ বিকল্প প্লাটফর্মে যাওয়ার আহ্বান
জানিয়েছে। সেলফোনো বিল্ট ইন মেসেজিং অ্যাপ বা গুগল মেসেজ ব্যবহার করতে হবে। এছাড়া ডিভাইসে
থাকা অ্যাপের মাধ্যমে মেসেজ হিস্ট্রি চেক করতে পারবে।
সূত্র: গিজচায়না
জেডএস/