নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৮ আগস্ট ২০২৩ ০৯:১১
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
বাংলাদেশে
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে আবারো আওয়ামী লীগকে ভোট দিতে হবে। শেখ হাসিনা
আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
আজ শুক্রবার
(১৮ আগস্ট) রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায়
এমন মন্তব্য করেছেন বক্তারা।
সভায় প্রধান
অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ
এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী
লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, স্থানীয় সংসদ সদস্য মনসুর রহমান, পুঠিয়া
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, পজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার
রহিম কনক প্রমুখ। আলোচনায় পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যানরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
রাজশাহী
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, জাতির এই শোকের মাসকে
টার্গেট করে বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। শোক কে শক্তিতে রুপান্তরিত
করে জাতির জনকের কন্যা সকল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কে মোকাবেলা যেভাবে দেশকে
এগিয়ে নিয়ে চলেছেন তার বিকল্প নেতৃত্ব এদেশে খুঁজে পাওয়া যাবেনা। মুক্তিযুদ্ধের চেতনায়
অবিচল থেকে আমাদের দেশ কে উন্নত দেশে পরিণত করতে আগামী নির্বাচনে আবারও জননেত্রী শেখ
হাসিনা কে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
জিএম/