ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৯ আগস্ট ২০২৩ ০৪:১৫
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও
সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
শনিবার
(১৯ আগস্ট) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করেন।
বিষয়টি নিশ্চিত
করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী
কুশল বিনিময় করেন ও রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
শাখাওয়াত
মুন বলেন, দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও তারা আলোচনা করেন।
সংসদীয় গণতন্ত্রে
গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।
এছাড়া গণতন্ত্র
ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার
বিষয়েও আলোচনা হয় বলে শাখাওয়াত মুন জানান।
এসএ/