মৌলভীবাজার প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৯ আগস্ট ২০২৩ ০৭:১১
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
মৌলভীবাজার
ক্রিয়েশন ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত
শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার
(১৯ আগস্ট) দুপুরে ক্রিয়েশন ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া
হয়।
প্রতিষ্ঠানের
নির্বাহী প্রধান ওয়াসিম আহমদ নিশান এর সভাপতিত্বে এ সংবর্ধনায় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক
শিক্ষা অফিসার ফজলুর রহমান, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী,
গবেষক ও লেখক আবু তাহের, ইম্পিরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ, সাবেক ইউপি
চেয়ারম্যান নাজমুল হক সেলিম, শিক্ষক আবুল আলা মউদুদ ও দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি
হোসাইন আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত
ছিলেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
জেডএস/