ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৬ নভেম্বর ২০২৪ ০৮:৪৩



সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বাড়ল আরও ২ মাস

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৬ নভেম্বর ২০২৪ ০৮:৪৩

সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বাড়ল আরও ২ মাস

ছবি সংগৃহীত

সরকার বদলের প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়ানো হয়েছে।

প্রথমবার বিশেষ এ ক্ষমতা দেওয়ার নির্ধারিত দুই মাস অতিবাহিত হওয়ার আগে শুক্রবার (১৫ নভেম্বর) সময় বাড়ানোর আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন শনিবার (১৬ নভেম্বর) প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিশেষ এ ক্ষমতার আওতায় গ্রেপ্তার ও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার মত সুযোগ থাকছে সেনাবাহিনীর ক্যাপ্টেন থেকে তদুর্ধ্ব কমিশন পাওয়া কর্মকর্তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবির সম পর‌্যায়ের কর্মকর্তাদের।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের এ ক্ষমতা দেওয়া হয়েছিল।

এসএএল/