ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৬ নভেম্বর ২০২৪ ০৯:০৭
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় একটি বিমানে বাইরে থেকে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) রাতে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস লাভ ফিল্ড বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
যুক্তরাষ্ট্রের
ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে
বলা হয়েছে, বিমানটি ছিল সাউথওয়েস্ট এয়ারলাইনসের। উড্ডয়নের আগে বিমানটি ধীরে ধীরে যখন
চলছিল তখন সামনের দিকে থেকে গুলি করা হয়। তাৎক্ষণিকভাবে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি
ফটকে ফিরিয়ে আনা হয়। পরে যাত্রীদের নিরাপদে নামানো হয়।
শুক্রবার
স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে ঘটনাটি ঘটে। বিমানটি ডালাস থেকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের
ইন্ডিয়ানাপলিস যাচ্ছিল।
ডালাস লাভ
ফিল্ড এয়ারপোর্ট কর্তৃপক্ষ এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি।
এসএএল/