ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৯ নভেম্বর ২০২৪ ০৫:৪৭



ইইউর ৬ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৯ নভেম্বর ২০২৪ ০৫:৪৭

ইইউর ৬ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ছয়টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইতালি, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসবি