ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৯ নভেম্বর ২০২৪ ০৬:২১



৮০ শতাংশ বিবাহিত পুরুষই নির্যাতনের শিকার: গবেষণা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৯ নভেম্বর ২০২৪ ০৬:২১

৮০ শতাংশ বিবাহিত পুরুষই নির্যাতনের শিকার: গবেষণা

প্রতীকী ছবি

বাংলাদেশে প্রায় ৮০ শতাংশ বিবাহিত পুরুষ নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছে বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশন (বিএমআরএফ)। সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত ৯ বছরে সারা দেশে ৪ হাজার ২৬৮ জন এবং নারায়ণগঞ্জ জেলায় ২ হাজার ৩২৮ জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন।  

মঙ্গলবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে বিএমআরএফ-এর চেয়ারম্যান শেখ খায়রুল আলম সোহেল এ তথ্য জানান।  

বিএমআরএফ-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত ১ হাজার ৬৭ জন পুরুষ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর আগের বছরগুলোতেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। ২০২৩ সালে ১০৪৯ জন, ২০২২ সালে ৭৯২ জন, ২০২১ সালে ৪৫০ জন এবং ২০১৬ সালে ৫০ জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন।  

শেখ খায়রুল আলম বলেন, “পুরুষের অধিকার রক্ষায় আমাদের সংগঠন নিরলসভাবে কাজ করছে। জরিপে দেখা গেছে, বিবাহিত পুরুষরা মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন সবচেয়ে বেশি। সমাজের লোকলজ্জা ও সামাজিক স্টিগমার কারণে অনেক পুরুষ নির্যাতনের বিষয়টি গোপন রাখেন।”  

আইনের অপব্যবহারের ফলে পুরুষ নির্যাতন বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, নারী নির্যাতন আইন থাকলেও পুরুষ নির্যাতন আইন নেই। এতে অনেক পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে, মিথ্যা মামলার মধ্য দিয়ে হয়রানির শিকার হচ্ছে। 

এসএ/