ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২০ নভেম্বর ২০২৪ ০৬:৫৯
ছবি: সংগৃহীত
রাজধানীর হাজারীবাগে ছাত্রদল ও যুবদলের সংঘর্ষে আহত জিয়াউর রহমান জিয়া (৪০) নামে সাবেক যুবদল নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
আজ বুধবার ভোরের দিকে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে গত ১৫ নভেম্বর (শুক্রবার) হাজারীবাগের এনায়েতগঞ্জে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, জিয়া ১৫/১২ হাজারীবাগ ভাগলপুর লেনের হাজী আফতাব উদ্দিন এর ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলের সবার ছোট। তিনি যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।
জিয়ার বড় ভাই মোহাম্মদ সায়েম বলেন, ‘আমার ছোট ভাইকে ছাত্রদলের ক্যাডার সুমন ও জনিসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি আমার ছোট ভাইয়ের হত্যার বিচার চাই।’
কেনো জিয়াকে কুপিয়ে হত্যা করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাগ্নিনার বন্ধুকে তারা আটকে রাখছিল পরে আমার ভাই সেখানে গেলে আমার ভাগনা কে তারা মারপিট করে। কেনো তারা আমার ভাগ্নিনাকে মারছে এ বিষয়ে জানতে চাইলে তারা আক্রমণ করে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে।’
নিহতের ভগ্নিপতি জামিল উদ্দিন তারা জানান, ‘আমার শ্যালক জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। গত (১৫ নভেম্বর) এনায়েতগঞ্জের একটি মিলাদ মাহফিল শেষ করে বাসায় ফেরার পথে সুমন,বিল্লাল, রিপন,মাসুদসহ আমার শ্যালককে কুপিয়ে গুরুতর যখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতের দিকে মারা সে।’
বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘গত ১৫ নভেম্বর হাজারীবাগ এলাকায় একটি মারামারি হয়। এই ঘটনায় হাজারীবাগ থানা একটি মামলা হয়। এখন নতুন করে কোন মামলা নেওয়ার দরকার নেই। ওই মামলায় একটি ধারা ৩০২ যুক্ত হবে।’
এসএ/