ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ নভেম্বর ২০২৪ ০৬:৩২



ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ নভেম্বর ২০২৪ ০৬:৩২

ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪৪৮ জনের মৃত্যু খবর পাওয়া গেলো। এসময়ে নতুন করে আরও ৮৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট ৮৫ হাজার ৭১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন।

শনিবার (২৩ নভেম্বর ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৫৫৩ জন, বাকি ২ হাজার ২৫৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

এসএ/