ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৪ নভেম্বর ২০২৪ ০৮:৩২



আজিজুল হক কলেজে ছুরিকাঘাতে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৪ নভেম্বর ২০২৪ ০৮:৩২

আজিজুল হক কলেজে ছুরিকাঘাতে যুবক নিহত

ছবি: সংগৃহীত

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত মেহেদী শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন। 

স্থানীয়রা জানায়, আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করে শিক্ষার্থীরা। কনসার্টকে কেন্দ্র করে কলেজ এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়। এরই মধ্যে সেখানে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সন্ধ্যায় আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় মেহেদীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।

এসএ/