ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৫ নভেম্বর ২০২৪ ০৪:৫৬



যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৫ নভেম্বর ২০২৪ ০৪:৫৬

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় এ বিজিবি মোতায়েন করার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির মিডিয়া বিভাগ।

বিজিবির জনসংযোগ বিভাগের কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা সেই এলাকার সড়কে টহল ও দায়িত্ব পালন করছেন।

এসএ/