ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৮ নভেম্বর ২০২৪ ১০:৩৭



বায়ুদূষণে বিপর্যস্ত লাহোর ও করাচি, জেনে নিন ঢাকার পরিস্থিতি

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৮ নভেম্বর ২০২৪ ১০:৩৭

বায়ুদূষণে বিপর্যস্ত লাহোর ও করাচি, জেনে নিন ঢাকার পরিস্থিতি

ছবি: সংগৃহীত

ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত পাকিস্তানের লাহোর। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসেও নেই স্বস্তির খবর। কয়েক দিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে মেগাসিটি ঢাকাও।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আইকিউএয়ারের মানসূচকে ঢাকার স্কোর ১৫৮। একে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে গণ্য করা হয়। আর বিশ্বের ১১৯ শহরের মধ্যে দূষণে ঢাকার অবস্থান সপ্তম।

আজ সকাল ৯টা ৫৭ মিনিটের দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটির স্কোর ৫১৭। আর দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি যার স্কোর ৪৭৬। তৃতীয় অবস্থানে নেপালে কাঠমান্ডু শহর যার স্কোর ১৭১। চতুর্থ স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকতা, যার স্কোর ১৬৫। এছাড়া পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি যার স্কোর ১৬০। আর সপ্তমে অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা যার স্কোর ১৫৮।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

সুরক্ষায় করণীয়-

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ হলো, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

 /এসবি