ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৮ নভেম্বর ২০২৪ ০৮:৪৫



সচিব আব্দুস সবুরকে বাধ্যতামূলক অবসর

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৮ নভেম্বর ২০২৪ ০৮:৪৫

সচিব আব্দুস সবুরকে বাধ্যতামূলক অবসর

ছবি: সংগৃহীত

সচিব মো. আব্দুস সবুর মন্ডলকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আব্দুস সবুর ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুস সবুর মন্ডলের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার তাকে অবসর দিয়েছে।

আব্দুস সবুর বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

/এসবি