ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০১ ডিসেম্বর ২০২৪ ১০:০১
ছবি: সংগূহীত
পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ রোববার (০১ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (৩০ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত
মোট ১০ ঘণ্টা উত্তর খান, দক্ষিণ খান, ফায়েদাবাদ ও আশকোনা এলাকায় বিদ্যমান সব শ্রেণির
গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে
তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
/এসবি