ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০১ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৬
ছবি: সংগৃহীত
রাঙামাটি শহরে আগুনে পুড়ে গেছে ছয়টি বসতঘর। রবিবার (১ ডিসেম্বর) রাতে শহরের হ্যাপির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।
রাঙামাটির ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ও রেড
ক্রিসেন্ট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরে আশেপাশে
ঘরগুলো টিনের হওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, সংবাদ
পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট দিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ
সময় ছয়টি বসতঘর পুড়ে যায়। বাড়ির মালিক আক্তার হোসেনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত
বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
/এসবি