ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০১ ডিসেম্বর ২০২৪ ১০:১২
ছবি: সংগৃহীত
রোববার দিবাগত রাতে ৩ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি (বিএসসিপিএলসি)। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সোমবার রাত ৩টা (রোববার দিবাগত রাত ৩টা) থেকে ভোর
৫টা ৫৯ পর্যন্ত মোট ২ ঘন্টা ৫৯ মিনিট কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল
সিস্টেমের চেন্নাই প্রান্তে চেন্নাই ল্যান্ডিং স্টেশনের কাছে এবং সিঙ্গাপুর প্রান্তে
টুয়াস ল্যান্ডিং স্টেশনের কাছে কনসোর্টিয়াম ক্যাবলের ত্রুটি নিরসনের জন্য রক্ষণাবেক্ষণ
কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের
মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে
সেবা সাময়িকভাবে ব্যাহত হবে।
/এসবি