ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৩ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৭



ভারতের সঙ্গে যতটকু ভুল বোঝাবাঝি হয়েছে, তা দূর হবে: নৌপরিবহন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৩ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৭

ভারতের সঙ্গে যতটকু ভুল বোঝাবাঝি হয়েছে, তা দূর হবে: নৌপরিবহন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে যতটুকু ভুল বোঝাবুঝি হয়েছে, সেটি দূর হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সোমবার (০২ ডিসেম্বর) বরিশাল মেরিন একাডেমিতে পা‌সিং আউট প‌্যা‌রেড অনুষ্ঠা‌ন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারতের মতো একটি বন্ধুপ্রতীম দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। এদেশের মানুষ কিন্তু ভারতবিরোধী নয়, তাই আমরা আশা করি- আমাদের সঙ্গে যতটুকু ভুল বোঝাবাঝি আছে, সেটা দূর হবে। একটা দেশের সঙ্গে দেশের, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হয়। কে ক্ষমতায় থাকল, কে না থাকল, সেটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষার জন্য তৈরি।

নৌ উপদেষ্টা বলেন, দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে। সড়ক হচ্ছে, সেতু হচ্ছে। নৌ যোগাযোগেও অনেক আধুনিকতা আসবে। বিশ্বের সব জায়গাতে এটা আছে।

দুবাইয়ে মেরিনদের ভিসা কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, আমরা দুবাই সরকারের সাথে কথা বলেছি। অ্যাম্বাসেডরও কাজ করছেন। আশা করি অচিরেই এটির সমাধান হবে।

/এসবি