ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৩ ডিসেম্বর ২০২৪ ০৮:৩১
ছবি: সংগূহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ সময় তাদের কাছ থেকে ১১ কেজি ৫৯০ গ্রাম গাঁজা ও ৫৭ পিস ইয়াবা
উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া
অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার
(২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায়
অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে ১১টি মামলা দায়ের করা হয়েছে।
/এসবি