ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৪ ডিসেম্বর ২০২৪ ১০:২৭



খুলনায় সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৪ ডিসেম্বর ২০২৪ ১০:২৭

খুলনায় সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

খুলনায় সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লা মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল গিয়াস।

আমির হোসেন ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ও চিংড়ি বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়। এদিকে এ ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গত শুক্রবার রাতে টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে বোয়িং মোল্লা কেরাম টুর্নামেন্ট দেখতে যান। রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় এবং ঘাড়ে আঘাত করতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ওসি আরও জানান, এরপর ওই রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ৪ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মারা যান তিনি। এ ঘটনায় তাঁর ছোট ভাই মো. আব্দুল্লাহ খুলনা থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে এ ঘটনায় বিচার দাবি করেছেন এলাকাবাসী।

/এসবি