ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৪ ডিসেম্বর ২০২৪ ১০:৫০
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বুধবার (৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত
হয়
বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়,
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির মধ্যে এটি
প্রথম একান্ত সাক্ষাৎ।
সাক্ষাৎকালে তারা প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
/এসবি