ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৬ ডিসেম্বর ২০২৪ ০৭:২৯



নামাজ পড়া অবস্থায় ছাত্রলীগ নেতার মাকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৬ ডিসেম্বর ২০২৪ ০৭:২৯

নামাজ পড়া অবস্থায় ছাত্রলীগ নেতার মাকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

পঞ্চগড়ের বোদায় অরিনা বেগম (৪৫) নামে এক নারীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে।

খবর পেয়ে বোদা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আবুল কালামের স্ত্রী অরিনা বেগম নিজ ঘরে এশার নামাজ আদায় করছিলেন। এ সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করেন। রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরে আবুল কালাম ঘরে স্ত্রীকে মাটিতে রক্তাত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। নিহত অরিনার এক ছেলে ছাত্রলীগের কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন সভাপতি বলে জানা গেছে।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় ধারালো ও সুক্ষ অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে

/এসবি