ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৯ ডিসেম্বর ২০২৪ ১০:২৪
ছবি: সংগৃহীত
দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় ২ জন শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
রবিবার (৮ ডিসেম্বর) রাত এগারোটার দিকে
নিজ গ্রামে ধর্মীয় মাহফিলের পাশে পাকা রাস্তায় দাড়িয়ে খোশগল্প করতে ছিলো এসময় তাকে
আটক করে হাকিমপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আবু সুফিয়ান হাকিমপুর হিলি
উপজেলার আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের রইচ উদ্দিনের ছেলে। আবু সুফিয়ান আলিহাট
ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে জানান পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা।
তিনি জানান,গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনে ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থী হত্যা মামলার আসামীদের আটক অভিযান অব্যাহত
রয়েছে। হাকিমপুর থানা মামলা ০৭। গ্রেফতার আসামি শিক্ষার্থী হত্যা মামলার এজাহার ভুক্ত
আসামি।
/এসবি