ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১২ ডিসেম্বর ২০২৪ ১০:২৫



৪৭তম বিসিএসের আবেদন শুরুর নতুন তারিখ জানাল পিএসসি

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১২ ডিসেম্বর ২০২৪ ১০:২৫

৪৭তম বিসিএসের আবেদন শুরুর নতুন তারিখ জানাল পিএসসি

ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএসের আবেদন শুরুর নতুন তারিখ জানাল সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে এ আবেদন। বৃহস্পতিবার  পিএসসির একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পিএসসি সূত্রে জানা যায়, ৪৭তম বিসিএসের আবেদন ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩১ জানুয়ারি রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন শুরুর এক দিন আগে গত ৯ ডিসেম্বর ৪৭তম বিসিএসে অনলাইনে আবেদন অনিবার্য কারণে স্থগিত করেছে পিএসসি। ওই দিন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য ক্যাডারে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে। এতে সহকারী সার্জন হিসাবে ১ হাজার ৩৩১ পদ এবং সহকারী ডেন্টাল সার্জনের ৩০টি পদ।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী,  সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর বয়সী প্রার্থীরা ৪৭তম বিসিএসে আবেদন করতে পারবেন। প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতেহবে। পরীক্ষা সময় হবে ২ ঘণ্টা। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর করে পাবেন প্রার্থীরা। আর ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

প্রথমে আবেদন ফি সাধারণ প্রার্থীদের জন্য ৭০০ টাকা আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা নির্ধারণ করা হলেও তা কমিয়ে ২০০ টাকা নির্ধারণের ঘোষণা দিয়েছে সরকার।

এ বিসিএসের লিখিত পরীক্ষা আটটি বিভাগীয় শহরে নেওয়া হবে। মৌখিক পরীক্ষা হবে কমিশনের প্রধান কার্যালয়ে। কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।

/এসবি