ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৩ ডিসেম্বর ২০২৪ ০৮:১২
ছবি: সংগৃহীত
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) আওতাধীন চার জেলায় টানা তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল থেকে আগামী
রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পিজিসিএলের আওতাধীন এসব এলাকা হলো- রাজশাহী
জেলার রাজশাহী সিটি করপোরেশন, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও শাহজাদপুর
উপজেলা, পাবনা জেলার পাবনা সদর, বেড়া, সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলা, বগুড়া জেলার বগুড়া
সদর ও শাজাহানপুর উপজেলা।
বুধবার (১০ ডিসেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি জিটিসিএলের ৩০
ইঞ্চি ব্যাসের ১ দশমিক ৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপন ১২ ডিসেম্বর
রাত ৮টা থেকে ১৫ ডিসেম্বর সকাল ৮টার মধ্যে (যথাসম্ভব স্বল্পতম সময়ের মধ্যে) টাই-ইন/হুক-আপ
কার্যক্রম সম্পন্ন করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- ১২ ডিসেম্বর বৃহস্পতিবার
রাত ৮টা থেকে ১৫ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত পিজিসিএলের আওতাধীন বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ
ও পাবনা জেলার সব শ্রেণির গ্রাহক ৬০ ঘণ্টা গ্যাস পাবে না। তবে এই সময়ের আগে কাজ সম্পন্ন
হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
/এসবি