ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৪ ডিসেম্বর ২০২৪ ০১:১২



গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি ক্ষেতমজুর সমিতির

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৪ ডিসেম্বর ২০২৪ ০১:১২

গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা  চালুর দাবি ক্ষেতমজুর সমিতির

ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং গ্রাম-শহরের গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় এই দাবি জানানো হয়।

এসময় নেতারা বলেন, দ্রব্যমূল্যর উর্ধ্বগতি, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, সাম্প্রদায়িক নানা শক্তির হামলা ও আস্ফালন, দখল-পাল্টা দখলদারিত্ব এবং সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। শোষণ-নিপীড়নমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কমিটির রিপোর্ট উত্থাপন করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা। শোক প্রস্তাব উত্থাপন করেন সহ-সাধারণ সম্পাদক অর্ণব সরকার। প্রমুখ। আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় নেতা পরেশ কর, আশরাফুল আলম, আব্দুল মান্নান, ডা. তপন বসু, মোতালেব হোসেন প্রমুখ।

সভা শেষে গত ৫ আগস্ট ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. প্রদীপ ভৌমিককে হত্যার বিচার দাবি করে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

/এসবি