ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৪ ডিসেম্বর ২০২৪ ০৬:০৫



শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা স্থগিত করলো মাউশি

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৪ ডিসেম্বর ২০২৪ ০৬:০৫

শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা স্থগিত করলো মাউশি

ছবি: সংগৃহীত

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ডেকে তা স্থগিত করলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

মাউশি সূত্র বলছে, বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা আহ্বান করা হয়। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপপরিচালক (সাধারণ প্রশাসন শাখা) মো. শাহজাহান বলেন, ‘সরকারি খরচ কমাতে আলোচনা সভা স্থগিত করা হয়েছে।’ শিক্ষাপ্রতিষ্ঠান নিজেরা আলোচনা সভা করতে পারবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান নিজের মতো করে করতে পারে।’

গত ৯ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) আলোচনা সভা করার নির্দেশনা দেওয়া হয়। আর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচিব অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মসূচিতে দিবসের একমাত্র কর্মসূচি ছিল আলোচনা সভা। অন্য কোনও কর্মসূচি নেই। তবে এই কর্মসূচিও বাতিল করলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। 

/এসবি