ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৪ ডিসেম্বর ২০২৪ ১০:০৯
ছবি: সংগৃহীত
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত
পৌনে ৮ টার দিকে জেলা শহরের মধুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত
করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা। আশুতোষ
চাকমা খাগড়াছড়ি আইনজীবীদের সংগঠন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি।
ওসি মো.
আব্দুল বাতেন মৃধা বলেন, আজ রাত পৌনে ৮টার দিকে মধুপুরের আশুতোষ চাকমার বাড়ি থেকে তাকে
গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ২০টির অধিক
মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে জানান তিনি।
/এসবি