ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৫ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৫



ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৫ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৫

ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে এই ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।

/এসবি