ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৭ ডিসেম্বর ২০২৪ ১১:৪২
ছবি: সংগৃহীত
পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা খোকনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার
(১৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে পৌরসভাধীন দৌলতপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার
করা হয়।
সোহেল রানা
খোকন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান।
সাঁথিয়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায়
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
/এসবি