ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ ডিসেম্বর ২০২৪ ১০:০৮



জামালপুরে ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ ডিসেম্বর ২০২৪ ১০:০৮

জামালপুরে ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

প্রতীকী ছবি

জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার মিছিলে হামলা ও নাশকতার অভিযোগে ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।   

গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতারা হলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয়, আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ এবং গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পিয়াস হাসান নীল এবং আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগ কর্মী সিয়াম।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং নাশকতার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।

/এসবি