ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ ডিসেম্বর ২০২৪ ১১:০৪



অতিরিক্ত আইজিপিসহ ১৭ কর্মকর্তাকে বদলি

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ ডিসেম্বর ২০২৪ ১১:০৪

অতিরিক্ত আইজিপিসহ ১৭ কর্মকর্তাকে বদলি

ছবি: সংগৃহীত

অতিরিক্ত আইজিপি ও ডিআইজিসহ ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার তিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার চার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তা।

বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এক অতিরিক্ত আইজিপি ও দুইজন ডিআইজিকে বদলি করা হয়।

স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়ি যাওয়া হলো না গৃহবধূরস্বামী-সন্তান নিয়ে বাবার বাড়ি যাওয়া হলো না গৃহবধূর

উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাদেরকে বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এতে এসবি প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ), ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. গোলাম রসুলকে এসবিতে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

/এসবি