ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২১ ডিসেম্বর ২০২৪ ১০:১১



সাবেক সচিব ইসমাইল দুই দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২১ ডিসেম্বর ২০২৪ ১০:১১

সাবেক সচিব ইসমাইল দুই দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

সাবেক সচিব ইসমাইল হোসেনকে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক শুনানি শেষে ওই আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানায়, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপরে সাতদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালতে তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরে আসেন সাবেক এই সচিব। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য। খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

/এসবি