ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৪ ডিসেম্বর ২০২৪ ১২:৪৭



গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৫৮

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৪ ডিসেম্বর ২০২৪ ১২:৪৭

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৫৮

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আল জাজিরা।

গত ১৪ মাস ধরে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। অভিযানের নামে নির্বিচার হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন লাখো মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গাজায় এ পর্যন্ত নিহত হয়েছে ৪৫ হাজার ৩১৭ জন। আর আহত হয়েছে ১ লাখ ৭ হাজার ৭১৩ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় নির্বিচার বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ইসরায়েলি আগ্রাসনে গাজার ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ আশ্রয় নিয়েছে। তবে আশ্রয়কেন্দ্রগুলোতেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হতাহত হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ।

/এসবি