ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৪ ডিসেম্বর ২০২৪ ১০:২২



এস আলম গ্রুপের ৯ কারখানা বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৪ ডিসেম্বর ২০২৪ ১০:২২

এস আলম গ্রুপের ৯ কারখানা বন্ধ ঘোষণা

কর্ণফুলীর কালারপোল এলাকার বন্ধ কারখানার শ্রমিকদের বিক্ষোভ।; ছবি: সংগৃহীত

চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের ছয়টি কারখানা বুধবার (২৫ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবস্থিত কারখানাগুলোতে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বন্ধের নোটিশ সাঁটানো হয়।

এসব কারখানায় অন্তত ১৩ হাজার শ্রমিক কাজ করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। কারখানা বন্ধ ঘোষণার পর বিক্ষোভ করেছেন জীবিকা নিয়ে অনিশ্চয়তায় থাকা এসব শ্রমিক।

বন্ধ ঘোষণা করা ৯টি কারখানাগুলোর মধ্যে আছে—এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, এস আলম কোল্ড রোল্ড স্টিলস–নফ, এস আলম পাওয়ার জেনারেশন ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে দুটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, তিনটি ইছানগর ও একটি বাঁশখালীতে অবস্থিত।

এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল (২৫ ডিসেম্বর) বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে এস আলম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মো. হোসাইন রানা বলেন, কাঁচামাল সংকটের কারণে এস আলম গ্রুপের ৯টি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সংকটের সমাধান হলে কারখানাগুলো আবার উৎপাদনে যাবে।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে কর্ণফুলীর কালারপুল এলাকায় এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের হাজারখানেক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ করছেন। কারখানা বন্ধ ঘোষণা করায় পরিবার–পরিজন নিয়ে বিপাকে পড়ার কথা জানান অনেক শ্রমিক।

সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানান, মূলত সংশ্লিষ্ট ব্যাংকের কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় কারখানাগুলোর জন্য কাঁচামাল আমদানি করা যাচ্ছে না। ফলে উৎপাদন চালু রাখা যাচ্ছে না। এ জন্য সাময়িকভাবে কারখানা বন্ধ করা হয়েছে। এসব কারখানায় অন্তত ১৩ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করতেন বলেও এসব কর্মকর্তারা জানিয়েছেন।

/এসবি