ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৫ ডিসেম্বর ২০২৪ ১০:১৪
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম নিহতের ঘটনায় করা মামলায় গ্রেফতার তিন আসামিকে রিমান্ড শেষে করাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) রিমান্ড শেষে তাদের আদালতে তোলা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা
হলেন মুবিন আল মামুন এবং তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। তাদের মধ্যে মুবিন
আল মামুন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। তিনিই প্রাইভেটকারটি
চালাচ্ছিলেন।
এর আগে ২২
ডিসেম্বর আসামিদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১৯ ডিসেম্বর
রাতে পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেট (কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় পুলিশ চেকপোস্টে দাঁড়িয়ে
থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি প্রাইভেটকার। এ ঘটনায় বুয়েটের কম্পিউটার
বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহতাসিম ঘটনাস্থলেই
মারা যান। অমিত সাহা ও মেহেদী হাসান নামের আরও দুজন গুরুতর আহত হন।
/এসবি